1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সড়কে ভেঙে পড়ল প্লেন, নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সড়কে ভেঙে পড়ল প্লেন, নিহত ২

  • প্রকাশিত : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আমেরিকার মহাসড়কে জরুরি অবতরণের সময় ব্যক্তিগত একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। শুক্রবার বিকালে দেশটির দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডার একটি মহাসড়কে প্লেনটি আছড়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্লেনটি বিধ্বস্ত হাওয়ার পর কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশেপাশের এলাকা। এসময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় কোলিয়ার কাউন্টির পাইন রিজ রোডে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকালে জরুরি অবতরণের সময় প্লেনটি মহাসড়কে থাকা একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের একজন জানান, প্লেনটি বিধ্বস্ত হওয়ার আগে তাদের মাথার মাত্র কয়েক ইঞ্চি ওপর দিয়ে মাটির দিকে নেমে আসছিল। এরপর মুহূর্তের মধ্যে বিকট শব্দ হয় এবং আগুন জ্বলতে দেখা যায়।

অন্যদিকে, ন্যাপলস বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র রবিন কিং জানিংয়েছেন, শুক্রবার দুপুরে ব্যক্তিগত প্লেনটি ওহিও স্টেট ইউনিভার্সিটির বিমানবন্দর থেকে নেপলসের দিকে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়ার সময় প্লেনটিতে পাঁচজন ভ্রমণ করছিলেন বলে জানিয়েছেন প্রাদেশিক বেসামরিক প্লেন কর্তৃপক্ষ। পরে উদ্ধারকর্মীরা জীবিত তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews