1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সড়ক দুর্ঘটনায় বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সড়ক দুর্ঘটনায় বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৩৫ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ হিসেবে পরিচিত ফৌজা সিং মারা গেছেন। সোমবার ভারতের পাঞ্জাব রাজ্যের জালন্ধর-পাঠানকোট মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ১১৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সেদিন এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ফৌজা সিং। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

১৯১১ সালের ১ এপ্রিল পাঞ্জাবের জালন্ধরের বেয়াস গ্রামে জন্ম নেওয়া ফৌজা সিং জীবনভর বয়সকে শুধু একটি সংখ্যা হিসেবেই দেখেছেন। স্ত্রী ও সন্তানকে হারানোর পর জীবনের শূন্যতা কাটাতে তিনি ৮৯ বছর বয়সে নিয়মিত দৌড় শুরু করেন। এরপর ২০০০ সালে লন্ডন ম্যারাথনের মাধ্যমে তার প্রতিযোগিতামূলক দৌড়ের যাত্রা শুরু হয়।

তিনি তিনটি মহাদেশে অনুষ্ঠিত ৯টি পূর্ণ ম্যারাথনে অংশ নেন, যার মধ্যে রয়েছে লন্ডন, টরন্টো ও নিউইয়র্ক। টরন্টো ম্যারাথনে তার সেরা টাইমিং ছিল ৫ ঘণ্টা ৪০ মিনিট ৪ সেকেন্ড।

দীর্ঘ দৌড়জীবনে তিনি কেবল দৌড়েই থেমে থাকেননি। ২০০৪ সালের অ্যাথেন্স অলিম্পিক এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকে অলিম্পিক মশাল বহনের সম্মান পান তিনি। এছাড়াও, একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে অংশ নেন, যেখানে তার সঙ্গে ছিলেন কিংবদন্তি খেলোয়াড় ডেভিড বেকহ্যাম ও মোহাম্মদ আলী।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের গভর্নর গুলাবচাঁদ কাটারিয়া। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি লেখেন, ‘সর্দার ফৌজা সিং জি-র মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন সাহস, প্রেরণা ও আত্মনিবেদনের জীবন্ত উদাহরণ। ২০২৪ সালের ডিসেম্বরে ‘নেশা মুক্ত – রঙ্গিলা পাঞ্জাব’ পদযাত্রায় তার সঙ্গে হাঁটার সৌভাগ্য আমার হয়েছিল, যেখানে তার উপস্থিতি সকলকে অনুপ্রাণিত করেছিল।’

বর্তমানে ফৌজা সিংয়ের মরদেহ জালন্ধরের একটি হিমঘরে রাখা হয়েছে। দেশের বাইরে থাকা তার সন্তানরা ফিরলে শেষকৃত্য সম্পন্ন হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews