1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সরকার স্যাংশন, ভিসানীতি কেয়ার করে না: ওবায়দুল কাদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সরকার স্যাংশন, ভিসানীতি কেয়ার করে না: ওবায়দুল কাদের

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সরকার কোনো রকম স্যাংশন বা ভিসানীতি কেয়ার করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আসছেন বাংলাদেশে। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি এই নিয়ে কোনো আলোচনা করতে চাই না। রুটিন আসা আসবে, যাবে।

ওবায়দুল কাদের বলেন, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামাতি কেন? তার প্রয়োজনে সে আসছে। তাদের এজেন্ডা আছে। সম্পর্ক যখন থাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা থাকে। তো সেটা তারা কাজ করতে আসছেন। আমরা দাওয়াত করে কাউকে আনছি না।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসানীতি এগুলো আমরা কেয়ার করি না। বিএনপি এ বিষয় নিয়ে কি করছেন জানতে চাইলে তিনি বলেন, তারা কি করছে না করছে জানিনা। তারা উপরে-উপরে পাত্তা দেয় না তলে-তলে আবার কী করে সেটা তো বলা মুশকিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews