1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল

  • প্রকাশিত : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২০৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল বৃহস্পতিবার তিনি ঢাকা ত্যাগ করবেন। সেখানে তার স্ত্রীও চিকিৎসা নেবেন।

গণমাধ্যমে বিএনপি মহাসচিব নিজেই এ তথ্য জানিয়েছেন। মির্জা ফখরুল জানান, নতুন করে তার শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে।

তিনি আরও জানান, আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসকের কাছ থেকে স্ত্রী রাহাত আরা বেগমের সময় নেওয়া ছিল। সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে তার। তাই তিনিও সিঙ্গাপুরে চিকিৎসা নেবেন। দেশবাসী এবং দলীয় নেতা কর্মীর কাছে এ জন্য তিনি দোয়া চেয়েছেন।

কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। চিকিৎসার ফলোআপের জন্য তাকে সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews