1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের

  • প্রকাশিত : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২০৯ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যাতে মহান এ পেশাকে অসম্মান করতে না পারে সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারে কাছেও নেই- এমন অনেকেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এই ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সেতুমন্ত্রী বলেন, ‘ডিজিটাল অ্যাক্টের নামে কোনো সাংবাদিক যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে এবং থাকবে।’

আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয় জানিয়ে মন্ত্রী বলেন, সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা আমরাও করি। কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন।

এ সময় ফিলিস্তিনের গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ কাভার করতে গিয়ে নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews