নিজস্ব প্রতিবেদক // গত বছর বাকেরগঞ্জ উপজেলা ফায়ারসার্ভিস স্টেশনের সামনে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত আনন্দ টিভির বরিশাল প্রতিনিধি জুবায়ের ইসলামের পিতা মো: আমির হোসেন চৌধুরীর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল নগরীর ইউরো কনভেনশন সেন্টারে আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান কাজী আল-আমিন। পরিবারের সদস্য ছাড়াও সাংবাদিক, পুলিশ,ব্যবসায়ী,আইনজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এসএম জাকির হোসেন বলেন,গত বছর বাকেরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মো: আমির হোসেন চৌধুরী একজন ভালো মানুষ ছিলেন।
তার এই মৃত্যুতে পরিবারের অপূরনীয় ক্ষতি হয়েছে। আমি তার শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন। মো: আমির হোসেন চৌধুরী’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো: রুহুল আমিন।