
নিজস্ব প্রতিবেদক।। সাংবাদিক পুত্র নাহিদুল ইসলাম চৌধুরী (রোহান)-এর ৭ম জন্মদিন আজ। ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর সাংবাদিক মোঃ তানজিমুন রিশাদ ও নাঈমা দম্পতির কোলজুড়ে জন্মগ্রহণ করেন রোহান।
রোহান বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তানজিমুন ইসলাম রিশাদের জ্যেষ্ঠ পুত্র। বর্তমানে রিশাদ ও নাঈমা দম্পতির দুই পুত্র সন্তান-নাহিদুল ইসলাম চৌধুরী (রোহান) ও রাফওয়ান ইসলাম চৌধুরী (নাহিয়ান)।
রোহানের বাবা-মায়ের স্বপ্ন, তাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যতে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সেবায় নিয়োজিত করা।
রোহানের ৭ম জন্মদিন উপলক্ষে তার পরিবার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, নেক হায়াত ও ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া কামনা করেছেন।