1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাইন্সল্যাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সাইন্সল্যাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ 0 বার সংবাদি দেখেছে
16

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সাইন্সল্যাব ডায়াগনস্টিক লিমিটেডের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর প্লানেট পার্কে (শিশু পার্ক) শুক্রবার এক বর্ণাঢ্য পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে পার্কে উৎসবের মেজাজ তৈরি হয়। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি নিখুঁত পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে আয়োজন করা হয়। দুপুরে উপস্থিত অতিথিদের জন্য খাবারের আয়োজন করা হয় এবং বিকেলে নানান প্রকার সৃজনশীল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিশুদের জন্য বিশেষ বিনোদনমূলক কার্যক্রম এবং উপস্থিত দর্শকদের জন্য লটারি ড্র আয়োজন করা হয়, যা মেলাকে আরও আকর্ষণীয় করে তোলে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের স্থানে অবস্থিত সাইন্সল্যাব ডায়াগনস্টিক লিমিটেড এর পক্ষ থেকে গরিব ও অসহায় রোগীদের সকল ধরনের চিকিৎসা পরীক্ষা ফ্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।

সাইন্সল্যাবের নির্বাহী পরিচালক জিয়াউল ইসলাম( ইমরান) বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র স্বাস্থ্যসেবা প্রদান নয়, বরং সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মানুষের মধ্যে আনন্দ ও একতার পরিবেশ সৃষ্টি করা।

উক্ত মিলনমেলা শুধুমাত্র বিনোদনমূলক ছিল না; এটি একটি সামাজিক উদ্যোগও বটে। মানুষের মধ্যে পারস্পরিক সংহতি, স্বাস্থ্য সচেতনতা এবং কমিউনিটি একতার বার্তা ছড়িয়ে দেওয়াতেও এই আয়োজন বিশেষ ভূমিকা রাখে। উপস্থিত দর্শকরা জানিয়েছেন, এই ধরনের অনুষ্ঠান শহরের পরিবার ও শিশুদের জন্য একটি আনন্দময় অভিজ্ঞতা, যা তাদের দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি দেয়।

সাইন্সল্যাবের এই উদ্যোগ বরিশালের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রকে সমৃদ্ধ করার পাশাপাশি, স্বাস্থ্যসেবার প্রতি স্থানীয় জনগণের আস্থা ও সাড়া জাগিয়েছে।

অনুষ্ঠিত কর্মসুচিতে আরও উপস্থিত ছিলেন পরিচালক বিপুল কুমার দাস,মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মারুফ হোসেন, মোঃ আব্দুর রহিমসহ অন্যান্য পরিচালকবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews