1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে চলছে সংস্কারকাজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার বন্ধে ডেটাবেইস যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে চলছে সংস্কারকাজ বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর পিরোজপুরে প্রতিবন্ধী কার্ডে ‘দালাল ফি’ ৫ হাজার টাকা নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না মাহিনের বাবার কর্মস্থল বনিক বার্তায় নিয়োগ পেলেন পুত্র গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ড. আলমগীর মোল্লা

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে চলছে সংস্কারকাজ

  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

হামলা-ভাঙচুরের ঘটনার পর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে নতুন করে সংস্কারকাজ শুরু হয়েছে। গত কয়েক দিন ধরে কেশব মোড় এলাকার দোতলা ভবনটির বাইরের অংশে রঙের কাজ করছেন শ্রমিকরা। বাড়িতে হঠাৎ সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

 

একই সঙ্গে সাকিব দেশে ফিরবেন কি না, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সংস্কারকাজের সঙ্গে তার দেশে ফেরার কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

গত ৬ আগস্ট রাতে সাকিবের বাড়ির প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর প্রায় এক মাস পর ভবনটির সংস্কারকাজ শুরু হয়েছে। বর্তমানে রঙ শ্রমিকরা ভবনের বাইরের অংশে রঙের কাজ করছেন। তবে এ সময় সাকিবের পরিবারের কোনো সদস্য বা পরিচিত কাউকে দেখা যায়নি।

সংস্কারকাজে থাকা শ্রমিকরা জানান, তারা শুধু ভবনের কাজ করছেন। সাকিব আল হাসান দেশে ফিরবেন কি না, কিংবা বাড়িতে কারও আসার বিষয়ে তারা কিছু জানে না। রঙের কাজ শেষ হওয়ার পর হামলার সময় ইটপাটকেলের আঘাতে ক্ষতিগ্রস্ত সিঁড়িঘরের ভাঙা কাচ ও জানালার কিছু অংশ মেরামত করা হতে পারে বলেও জানান তারা।

গত আগস্টে দুর্বৃত্তরা বাড়ির প্রধান ফটকে আগুন দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

 

ওই ঘটনার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে পেট্রোলবোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ।

 

সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা

 

এদিকে, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নেতাদের নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন- এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। মাগুরার সাবেক সংসদ সদস্যসহ কয়েকজন নেতাও এ বিষয়ে পোস্ট করেছেন।

 

এমন পরিস্থিতিতে সাকিব আল হাসানও দেশে ফিরবেন কি না, তা নিয়ে নানা সময়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করতে দেখা গেছে ভক্তদের। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

 

সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তার নামও আসামির তালিকায় রয়েছে। ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়েছে। তালিকায় সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।

 

যদিও বর্তমানে বাড়ির সংস্কারকাজের সঙ্গে সাকিবের দেশে ফেরার কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ও পথচারীরাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews