1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাফল্য উদযাপনের মাঝেই নতুন খবর দিলেন প্রভাস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সাফল্য উদযাপনের মাঝেই নতুন খবর দিলেন প্রভাস

  • প্রকাশিত : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চলতি বছর দক্ষিণী সিনেমার সুপার স্টার প্রভাসের ‘সালার’ সিনেমা ‍মুক্তি পেয়েছে। এটি দর্শকরা বেশ লুফে নিয়েছেন। প্রভাস এখন রীতিমতো এ সিনেমার সাফল্য উদযাপন করছেন। ২০২৩ সালের শেষ মুহূর্তে এসে বক্স অফিস মাতিয়েছেন দক্ষিণী সিনেমার খ্যাতিমান এ নায়ক।

এরই মাঝে প্রভাসের নতুন খবর দিলেন প্রভাস, মানে তার সিনেমার ঘোষণা এসেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) এ নতুন সিনেমার কথা ঘোষণা করেছেন নির্মাতা মারুতি।

নির্মাতা মারুতি তার সোশ্যাল মিডিয়ায় এদিন একটি পোস্টার শেয়ার করে ঘোষণা করেন তার পরবর্তী কাজের কথা। সেখানে নতুন রূপে আসছেন প্রভাস-এমনটাই জানিয়েছেন।

নির্মাতা মারুতি তার পোস্টে লেখেন, ‘উত্তেজিত এবং এ মুহূর্তের জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম! আনন্দের সঙ্গে রেবেল স্টার প্রভাসকে নতুন রূপে নিবেদন করছি। পোঙ্গলে সকলের সঙ্গে দেখা হচ্ছে।’

ভক্ত-অনুরাগীদের উত্তেজনা বাড়িয়ে প্রভাসের একটি রঙিন ‘প্রি-লুক’ পোস্টার প্রকাশ করা হয় এদিন। ক্যাপশন থেকেই স্পষ্ট সিনেমা নাম বা প্রথম লুক প্রকাশ করা হবে পোঙ্গল উৎসবের আবহে।

প্রভাসের এবারের সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছেন টিজি বিশ্বপ্রসাদ ও বিবেক কুচিবোতলা। প্রভাসের আগামী এ সিনেমা সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ্যে আনা হয়নি।

গত ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত অ্যাকশন ঘরানার সিনেমা ‘সালার’। বিশ্বজুড়ে এরই মধ্যে ৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে।

চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল ওম রাউত পরিচালিত প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সেই সঙ্গে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সিনেমাটি।

এরপর ‘সালার’ সিনেমার সাফল্য প্রভাসের জন্য ভীষণ আনন্দের খবর। এ সিনেমায় প্রভাস ছাড়াও অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews