1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সৃজিত-মিথিলার সংসারে নতুন অতিথি! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সৃজিত-মিথিলার সংসারে নতুন অতিথি!

  • প্রকাশিত : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। মেয়ে আইরাকে নিয়ে তাদের সুখী পরিবার। এবার তাদের সংসারে এলো নতুন অতিথি! আর সেকথা জানান দিলেন মিথিলা নিজেই।

সম্প্রতি ইনস্টাগ্রামে ছোট্ট একটি রিল ভিডিও শেয়ার করেন মিথিলা। সেখানে দেখা যায়, তার সংসারের নতুন সদস্য ইলাকে। শিহ তাজু প্রজাতির ছোট্ট এই পোষ্যের গলায় গোলাপি ঘুঙুর বেঁধে দিয়েছেন। সাদা লোমের মিষ্টি প্রাণীটি গোটা ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। আইরাও ভালোবেসে কাছে টেনে নিচ্ছে ইলাকে।

ভিডিও পোস্ট করে ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘বেবি ইলা আমাদের আনন্দের ঠিকানা।’ মন্তব্যের ঘরে মিষ্টি এই কুকুরছানাকে নতুন পরিবারে স্বাগত জানিয়েছে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

এদিকে, গত মাসে ওপার বাংলায় মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত ‘মায়া’ সিনেমাটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আগামীতে তাকে দেখা যাবে ‘ও অভাগী’ সিনেমায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত সৃষ্টি ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে এটি নির্মাণ করছেন অনির্বাণ চক্রবর্তী। এর বিভিন্ন চরিত্রে আছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়সহ অনেকে।

বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মিথিলার স্বামী সৃজিত। সেকথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এই নির্মাতা। সম্প্রতি নতুন সিনেমা ‘দশম অবতার’র শুটিং শুরু করেছিলেন সৃজিত। দেশের জয়া আহসানের পাশাপাশি এতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews