1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি

  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১০৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১২৯টি ফ্লাইটে তারা দেশটিতে পৌঁছান।

 

রোববার (১০ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, শনিবার (৯ মে) দিবাগত রাত তিনটা পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন সৌদি আরবে গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী সেখানে পৌঁছেছেন। সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৪২১ জন হজযাত্রী এখন সৌদি আরবে অবস্থান করছেন।

 

এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে বুলেটিনে জানানো হয়েছে।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের যাতায়াত ও অবস্থান নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি বজায় রাখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews