1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন কাদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন কাদের

  • প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৯৯ 0 বার সংবাদি দেখেছে

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

 

বিষয়টি নিশ্চিত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন ওবায়দুল কাদের। আগামী ৩ মার্চ তিনি ঢাকায় ফিরবেন।

এর আগে, ২ জানুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সিঙ্গাপুর গিয়েছিলেন ওবায়দুল কাদের।

উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews