1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হঠাৎ কেন আবেগী হয়ে পড়লেন শাকিব খান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল ১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের

হঠাৎ কেন আবেগী হয়ে পড়লেন শাকিব খান

  • প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৮২ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন প্রতিবেদক // ঢালিউডের সুপারস্টার শাকিব খান। প্রায় একাই টেনে নিয়ে যাচ্ছেন সিনেমা ইন্ডাস্ট্রি। দেখতে দেখতে তার ক্যারিয়ারের ২৬ বছর পূর্তি হলো। দীর্ঘ এই পথচলায় তিনি পেয়েছেন অভাবনীয় সাফল্য। সেই সাফল্যের পেছনে যেমন আছে তার শ্রম ও মেধার বিনিয়োগ তেমনি আছে ইন্ডাস্ট্রির প্রযোজক, পরিচালক, দর্শক-ভক্তদের ভালোবাসা।

সেইসব মানুষদের উদ্দেশে আবেগী বার্তা দিলেন শাকিব খান। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তাকে সম্মাননাও প্রদান করা হয়। অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেজে দেয়া বার্তায় তিনি ভালোবাসাবাসির কথা বলেছেন।

শাকিব পোস্টে লিখেছেন, ‘দর্শকদের ভালোবাসা নিয়ে ক্যারিয়ারের ২৬ বছর পার করেছি, ইনশাল্লাহ, এমন জাঁকজমক আয়োজনের মাধ্যমে ৫০ বছরও পূর্ণ করার ইচ্ছে আছে। হয়তো পৃথিবীময় আমার দেশের সিনেমা তখন ডমিনেট করবে।

 

আন্তরিক ধন্যবাদ জানাই আমার সমস্ত পরিচালক, প্রযোজক, সহকর্মী, টেকনিসিয়ানস কলাকুশলী ও সংবাদমাধ্যমের ভাই, বোন এবং বন্ধুদের। মেরিল প্রথম আলোকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য।’

তিনি আরও লেখেন, ‘অনেক অনেক ভালোবাসা রইলো শাকিবিয়ানদের প্রতি, যাদের অনন্ত ভালোবাসায় আমি সিক্ত হয়ে আসছি ২৬ বছর ধরে। যাদের ভালোবাসা আমার মাথার তাজ হয়ে আছে, যাদের ভালোবাসাই আমার জীবনের অন্যতম প্রাপ্তি।

আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের একইভাবে ভালোবাসি। আমাদের এই ভালোবাসা চলবে, সূর্য যতদিন জ্বলবে – এই ভালোবাসা, অনন্ত ভালোবাসা।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews