1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক :

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮, বরিশাল। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. হেলাল (২২)। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার খাইগোবাড়ী এলাকার সালাউদ্দিন ওরফে ছালামত ক্বারীর ছেলে।

র‌্যাব-৮ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১ জুন রাত সাড়ে ৮টার দিকে লালমোহন থানার বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হেলালকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় (মামলা নং-৫৭(৩)১৭, জিআর নং-১৫৯/১৭) তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মহানগর অতিরিক্ত দায়রা জজ, ১ম আদালত, চট্টগ্রাম তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায়ের পর থেকে আসামি আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন, যা লালমোহন থানায় মুলতবি ছিল।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৮।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews