1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হরতালের সমর্থনে মশাল মিছিল থেকে কাভার্ডভ্যানে আগুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

হরতালের সমর্থনে মশাল মিছিল থেকে কাভার্ডভ্যানে আগুন

  • প্রকাশিত : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নারায়ণগঞ্জের ফতুল্লায় হরতালের সমর্থনে মশাল মিছিল করে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে ফতুল্লার পঞ্চবটী মুক্তারপুর সড়কে এ ঘটনা ঘটে। এসময় বিএনপির নেতাকর্মীরা দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে ভাঙচুরের চেষ্টা চালান। পরে চালক দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে মুন্সিগঞ্জের দিকে চলে যান। এ ঘটনায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে আতংক ছড়িয়ে পড়লে দীর্ঘসময় যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

স্থানীয়রা জানান, রাতে বিসিক সড়কে শতাধিক নেতাকর্মী নিয়ে মশাল মিছিল বের করে থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দল। মিছিলের নেতৃত্ব দেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদ। মিছিল থেকে হরতালের সমর্থনে স্লোগান দিয়ে তারা একটি তেলবাহী ট্রাক ও একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ গিয়ে রাসেল মাহমুদকে আটক করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, দুর্বৃত্তরা যে গাড়িটিতে আগুন দিয়েছে সেটি পুলিশ গিয়ে খুঁজে পায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি। যারা নাশকতা চালিয়েছেন তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। একজনকে আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews