1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাসপাতালের লিফটে ২ দিন ধরে আটকা বৃদ্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হাসপাতালের লিফটে ২ দিন ধরে আটকা বৃদ্ধ

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // চেকআপ করতে গিয়েছিলেন হাসপাতালে। কিন্তু হঠাৎ লিফটে উঠেই ঘটে বিপত্তি। দ্বিতীয় তলায় উঠার জন্য লিফটে উঠেছিলেন ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি। কিন্তু লিফট উপরে না উঠে নিচে নেমে যায় এবং দরজা আটকে যায়। দুইদিন পর উদ্ধার করা হয় তাকে। ভারতের কেরালায় ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তোভোগী ওই ব্যক্তির নাম রবীন্দ্রনরন নায়ার। গত শনিবার তিনি সরকারি মেডিক্যাল কলেজে চেকআপের জন্য যান। এরপর সেখানে আটকা পরেন।

সর্বশেষ সোমবার সকালে লিফটের কাজ করতে গিয়ে তাকে উদ্ধার করা হয়। ওই ব্যক্তি বলেন, আটকা পড়ে অনেক চিৎকার করেছেন তিনি, কিন্তু কোনো সাড়া পাননি।

রবিবার তার ব্যাপারে নিখোঁজ মামলা দায়ের করেছিলেন তার পরিবার। তবে তার শারীরিক অবস্থা নিয়ে কিছু জানায়নি ভারতীয় সংবাদমাধ্যম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews