1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা। ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং চলমান, চরম ভোগান্তিতে জনজীবন! নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে বিষের মহোৎসব বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপি সমর্থিত দিপু, সম্পাদক জামায়াত সমর্থিত জালাল ইউনিয়নে দেড় কিলোমিটার সড়ক নির্মাণে বদলে গেছে জনজীবন ৩৪ বছর বয়সেও উচ্চতা মাত্র ২৮ ইঞ্চি পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১০৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিনিধি, হিজলা ॥

বরিশালের হিজলা উপজেলার ধূলখোলা এলাকায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন “এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব হিজলা পি.এন হাইস্কুল”-এর উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট-২০২৬। খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় ক্রীড়াপ্রেমী, সাবেক শিক্ষার্থী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাঠ হয়ে ওঠে প্রাণবন্ত মিলনমেলা।

টুর্নামেন্টের উদ্বোধনী ও পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রাজিব আহসান। তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি সালাউদ্দিন পিপলু বলেন, খেলাধুলা যুবসমাজের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। নতুন প্রজন্মকে সুস্থ ধারায় রাখতে নিয়মিত ক্রীড়া কার্যক্রমের বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দেওয়ার মনিরুল ইসলাম, আলতাব হোসেন খোকন ও হারুন মৃধাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। তারা আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

খেলা পরিদর্শন করেন মাসুদ রানা। তিনি খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং সুশৃঙ্খল ও সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

আয়োজক সূত্রে জানা গেছে, সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে বিভিন্ন এলাকার একাধিক দল অংশ নেয়।

দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ ছিল মুখরিত। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews