1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজাব না পরায় ইরানি খেলোয়াড়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হিজাব না পরায় ইরানি খেলোয়াড়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭১ 0 বার সংবাদি দেখেছে

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে যোগ দিয়ে আর দেশে ফিরতে পারছেন না ইরানের সারা খাদেম। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিজ দেশ ইরানই তার ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

সদ্য পঁচিশ পেরোনো তরুণী সারা এরই মধ্যে দাবা খেলার জগতে ইরানের মুখ উজ্জ্বল করেছেন। তিনি দাবার বিশ্ব র‌্যাংকিংয়ে ৮০৪ নম্বরে রয়েছেন।

সারা সম্প্রতি ফাইড ওয়ার্ল্ড র‌্যাপিয চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন। যেখানে ইরানের পোশাকবিধি মেনে মাথায় হিজাব পরেননি। সংবাদ মাধ্যম বলছে, এ কারণে সারার নামে গ্রেফতারি পরোয়ানা অপেক্ষা করছে তার নিজের দেশ ইরানে।

এ নিয়ে সারা জানিয়েছেন, দেশে হিজাব বিরোধী যে আন্দোলন চলছে তাতে সমর্থন জানাতেই হিজাব না পরে চ্যাম্পিয়নশিপে খেলতে বসেছিলেন তিনি। কিন্তু সেই ছবি প্রকাশ্যে আসতেই তার কাছে একের পর এক হুমকি দেওয়া ফোন আসতে শুরু করে। এমনকি তার বাবা-মা আত্মীয় স্বজনের কাছেও ওই ধরনের ফোন আসে।

বেশ স্পষ্ট করেই বুঝিয়ে দেওয়া হয়েছিল সারার এখন দেশে ফেরা মানেই অমঙ্গল। বাধ্য হয়েই স্বজনদের ছেড়ে সারাকে আশ্রয় নিতে হয়েছে স্পেনে। সেখানেই পরিস্থিতি শুধরে যাওয়ার আশায় দিন গুনছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews