1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে নিহত ৩০, রেড অ্যালার্ট জারি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে নিহত ৩০, রেড অ্যালার্ট জারি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৪৬ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ভারতের হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের কারণে এখন পর্যন্ত ৩০ জন মারা গেছেন এবং ৩৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ওই প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি রানা। তিনি বলেন, ‘১৯ জুন হিমাচল প্রদেশে বর্ষা শুরু হয়। এরপর থেকে টানা বৃষ্টি হচ্ছে। বুধবার মান্ডি অঞ্চলে দশজনের মৃত্যু হয়েছে।’

তিনি বলেন, ‘২৯ এবং ৩০ জুন পুরো অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে প্রচুর ক্ষতি হয়েছে। অনেক জায়গায় হঠাৎ ভারী বর্ষণ এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।’

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, অনেক জায়গায় রাস্তা বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

হিমাচল প্রদেশের মান্ডি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বিয়াস নদী বিপদসীমার ওপর প্রবাহিত হওয়ায় বন্যা দেখা দিয়েছে, তাই ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি রাজ্যে রেড এলার্ট জারি করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews