
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, মোনাস্তিরস্কি ছাড়া আরও আটজন হেলিকপ্টারের আরোহী ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে তার ডেপুটি এবং আরও এক কর্মকর্তাও রয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইউক্রেনের পুলিশ প্রধান ইগর ক্লিমেঙ্কো ফেসবুকে লিখেছেন, হেলিকপ্টারটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সেবার কাজে ব্যবহৃত হতো।
কিয়েভ আঞ্চলিক সামরিক শাখার প্রধান ওলেক্সি কুলেবা বলেছেন, ব্রোভারির এ ট্রাজেডিতে ১৮ জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। তখন পাশের কিন্ডারগার্টেন থেকে শিশু ও কর্মকর্তারা বের হচ্ছিলেন।