1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হ্যাক হয়েছে বাংলা‌দেশ জাতীয় ফুটবল দ‌লের ফেসবুক পেজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

হ্যাক হয়েছে বাংলা‌দেশ জাতীয় ফুটবল দ‌লের ফেসবুক পেজ

  • প্রকাশিত : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // হ্যাক করা হয়েছে বাংলা‌দেশ জাতীয় ফুটবল দ‌লের ফেসবুক পেজ। গত ফেব্রুয়া‌রি‌তে এই পেজ‌টি চালু করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মি‌ডিয়া বিভাগ।
এই ফেসবুক পেজ থে‌কে দে‌শের পুরুষ ও নারী জাতীয় দ‌লের সব ধর‌নের আপ‌ডেট পোস্ট করা হ‌তো। তবে পেজ‌টি এখ‌নও ভে‌রিফা‌য়েড না হ‌লেও অনুসারীর সংখ্যা দাঁ‌ড়ি‌য়ে‌ছিল ৭৮ হাজার।

বাফু‌ফের মি‌ডিয়া বিভাগ গতকাল শ‌নিবার রা‌তে বুঝ‌তে পা‌রে পেজ‌টি হ্যাকড হ‌য়ে‌ছে। তখন থে‌কেই এটি উদ্ধারের কাজ চালিয়েছে তারা। এ বিষয়ে বাফু‌ফের মি‌ডিয়া ব্যবস্থাপক সাদমান সা‌কিব বলেছেন, ‘জাতীয় দ‌লের অফিসিয়াল পেজ‌টি হ্যাকড হওয়ার ব্যাপারটি বুঝ‌তে পারার পর থে‌কে এটি ফি‌রে পাওয়ার কাজ চল‌ছে। ফেসবুক কর্তৃপ‌ক্ষের স‌ঙ্গে যোগা‌যোগ ক‌রে‌ছি।’

সাকিব আরও জানান, দ্রুততম সম‌য়ের ম‌ধ্যে পেজ‌টি উদ্ধা‌র করা হ‌বে। সাম‌য়িক অসু‌বিধার জন্য বাফুফে দুঃখও প্রকাশ ক‌রে‌ছে।

এর আগে ক‌য়েক বছর আগে বাফু‌ফের অফিসিয়াল ফেসবুক পেজও হ্যাকড হ‌য়ে‌ছিল। প‌রে সে‌টি উদ্ধার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews