1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল নগরীর উন্নয়ন কাজ পরিদর্শনে সিটি প্রশাসক শিরীন, স্থানীয়দের সঙ্গে মতবিনিময় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন: নদী, ইতিহাস ও সভ্যতার হাজার বছরের সাক্ষী প্রতিশ্রুতির চেয়ে বেশি করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার  গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক। ইলিশের রাজ্যেও ভরা মৌসুমে ইলিশের আকাল, প্রশ্নের মুখে মৎস্য বিভাগের নজরদারি বরিশালে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, নারী-পুরুষে চ্যাম্পিয়ন কোতোয়ালি ও কাউনিয়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউনিয়ায় তৎপর ওসি সনজিত বরিশালে গুরুদেবের ১০৩তম আবির্ভাব তিথি ও রাধাষ্টমী উদযাপন বাংলাবাজারে অবহেলিত শেরেবাংলা স্পোর্টিং ক্লাব সংস্কারের উদ্যোগ

বরিশাল নগরীর উন্নয়ন কাজ পরিদর্শনে সিটি প্রশাসক শিরীন, স্থানীয়দের সঙ্গে মতবিনিময়

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১১১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল | 

বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ডের চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার (৮ জুন) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনদুর্ভোগ নিরসন এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন। সিটি প্রশাসক সেগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং উন্নয়ন কার্যক্রম দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য আহমেদ জ্যাকি অনুপম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জিয়াউল ইসলাম সাবু ও মুশফিকুল হাসান মাসুম, মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা খান রোজী, বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুল ইসলাম ইমরান।

এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাসিন্দারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews