1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
২০২৬ ফুটবল বিশ্বকাপ মাতাতে ফিরছেন শাকিরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

২০২৬ ফুটবল বিশ্বকাপ মাতাতে ফিরছেন শাকিরা

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

স্পোর্টস ডেস্ক // ফুটবল বিশ্বকাপ আর শাকিরা, দুই নাম যেন এক বিশেষ আবেগে জড়িয়ে গেছে বহু আগেই। ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে ২০১০ বিশ্বকাপে যে উন্মাদনা তৈরি করেছিলেন কলম্বিয়ান পপ তারকা, এবার সেই স্মৃতিকে নতুন করে ফিরিয়ে আনতে চলেছেন তিনি। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য নতুন অফিসিয়াল গান নিয়ে হাজির হচ্ছেন শাকিরা, আর তার প্রথম ঝলক ইতোমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়েছে ভক্তদের মধ্যে।

বৃহস্পতিবার (৭ মে) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন গানের ঘোষণা দেন শাকিরা। ‘দাই দাই’ শিরোনামের গানটির একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেন তিনি, যা ধারণ করা হয়েছে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। ৬৭ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, মারাকানার মাঠে দাঁড়িয়ে গানটির অংশবিশেষ পরিবেশন করছেন শাকিরা।

ভিডিওতে তার হাতে ছিল ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’। তার সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের জার্সির রঙে সজ্জিত নৃত্যশিল্পীরা, যেখানে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার রঙও ছিল চোখে পড়ার মতো। ইংরেজি ভাষার এই গানে ফুটবল উৎসবের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা স্পষ্টভাবেই ধরা পড়ে।

নতুন এই গানটি তৈরি হয়েছে নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়ের সঙ্গে যৌথভাবে। আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে গানটি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। ভিডিওর শেষ দিকে ফুটে ওঠে একটি বার্তা, ‘উই আর রেডি!’, যা বিশ্বকাপ ঘিরে বাড়তি উত্তেজনাই ছড়িয়ে দিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১০ সালে ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলার পাশাপাশি ২০০৬ ও ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও পারফর্ম করেছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারও বিশ্বকাপের মঞ্চে তার প্রত্যাবর্তন সংগীত ও ফুটবলভক্তদের জন্য হয়ে উঠতে যাচ্ছে বিশেষ এক আকর্ষণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews