
আজ বৃহস্পতিবার আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ সব কথা বলেন। এর বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে দলের পক্ষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের।
যারা হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির সঙ্গে জড়িত, তাদের সঙ্গে গণতান্ত্রিক শক্তির সহাবস্থান করার সুযোগ আছে কি না- তা নিয়ে দেশবাসীর কাছে প্রশ্ন রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি দেশে বিরাজমান নেই। বিএনপির আন্দোলনে সুনামি হবে না- এটাই স্বাভাবিক। ক্ষমতার মুলা ঝুলিয়ে নেতাকর্মীদের মাঠে নামিয়েছিল বিএনপি। আন্দোলনের নামে পিকনিক পার্টি করেছে। আন্দোলনের জন্য সাবজেক্ট ও অবজেক্ট লাগে। কিন্তু বিএনপির এর কিছুই ছিল না। তাদের আন্দোলন নেতাকর্মী নির্ভর। জনগণের অংশগ্রহণ ঘটাতে পারেনি। জনগণ ছাড়া গণআন্দোলন হয় কিভাবে?