1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৩০০ এমপির বিরুদ্ধে আমি একাই লড়াই করেছি: রুমিন ফারহানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

৩০০ এমপির বিরুদ্ধে আমি একাই লড়াই করেছি: রুমিন ফারহানা

  • প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // আওয়ামী লীগ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানা।

গতকাল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রুমিন ফারহানা।

বিএনপি নেত্রী বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে আমি একাই লড়াই করেছি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে ছিলাম। দেশ ও জাতির প্রতি আমার সেল্ফ কমিটমেন্ট রয়েছে। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে মনের মতো করে সাজাবে। জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নে ভূমিকা রাখব।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews