1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৪ দিনের রিমান্ড শেষে ফের আদালতে মমতাজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

৪ দিনের রিমান্ড শেষে ফের আদালতে মমতাজ

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৬১ 0 বার সংবাদি দেখেছে

মানিকগঞ্জ প্রতিনিধি // চার দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। মানিকগঞ্জের সিংগাইর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে এই রিমান্ডে নেওয়া হয়েছিল।

শুক্রবার (৩০ মে) সকাল ১১টা ৩০ মিনিটে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-৩ এ হাজির করে পুলিশ।

২০১৩ সালে সিঙ্গাইরের গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থিত মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় মমতাজকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর স্থানীয় মজনু মোল্লা একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়।

মানিকগঞ্জ কোর্ট পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া জানান, সিংগাইর থানার মামলার রিমান্ড শেষে মমতাজকে আদালতে হাজির করা হয়। পরবর্তীতে আরেকটি মামলায় নতুন করে দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় তাকে হরিরামপুর থানায় পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews