1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৬৬ শিক্ষার্থীর প্রাণ বাঁচাল ১৩ বছরের কিশোর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

৬৬ শিক্ষার্থীর প্রাণ বাঁচাল ১৩ বছরের কিশোর

  • প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৭১ 0 বার সংবাদি দেখেছে
যুক্তরাষ্ট্র প্রতিনিধি // ৬৬ শিক্ষার্থীর জীবন বাঁচল ১৩ বছরের কিশোরের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায়। যুক্তরাষ্ট্রের মিশিগানে গত বুধবার এ ঘটনাটি ঘটেছে। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, মিশিগানের কার্টার মিডল স্কুলের বাসটি চলন্ত অবস্থায় হঠাৎ জ্ঞান হারান চালক। বিষয়টি চোখে পড়লে স্টিয়ারিং ধরে বাসকে নিরাপদে থামিয়ে দেয় ১৩ বছরের এক ছাত্র। ওই কিশোরের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে বেঁচে যায় বাসে থাকা বাকি শিক্ষার্থীরা।

১৩ বছরের এই সাহসী কিশোরের নাম ডিলন রিভস। চালক জ্ঞান হারানোয় তাৎক্ষণিকভাবে বাসটিকে নিয়ন্ত্রণে নিয়ে নিরাপদ জায়গায় থামাতে সক্ষম হয় সে। এ ছাড়া সহযাত্রীদের জরুরি সেবা নম্বর ৯১১-এ কল দিতে বলে। এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে শহরজুড়ে ডিলন রিভসের জয়জয়কার শুরু হয়। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বীরত্বপূর্ণ কাজের জন্য ডিলনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

কীভাবে বাস থামাতে জানল জিজ্ঞেস করলে ডিলন বলে, ‘আমি রোজ দেখতাম চালক কীভাবে বাস নিয়ন্ত্রণ করে।’

ডিলনের এমন সাহসিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে মা ইরেটা রিভস বলেন, ‘ডিলন বাড়িতে ফিরেছে এবং অন্য সবাই নিরাপদে ফিরতে পেরেছে। এর চেয়ে ভালো কিছু আর হয় না। ডিলনকে নিয়ে কত মানুষ যে আজ গর্বিত, এ নিয়ে তার কোনো ধারণা নেই।’

এ দিকে, বাসের চালক সম্পর্ক জানা গেছে, তিনি আগে কখনো এমন করেননি। ওই দিন বাস চালানোর সময় হঠাৎ অসুস্থতা বোধ করেন। কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। স্কুল কর্তৃপক্ষ বলেছে, শিক্ষার্থীদের নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অসুস্থতা বোধ করেন বাসের চালক। ফোন করে জানানও বিষয়টি। তবে দুর্ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews