1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৯৯৯ এ ফোন, বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

৯৯৯ এ ফোন, বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // লক্ষ্মীপুরে সরকারের টোল ফ্রি ‘৯৯৯’ নম্বরে ফোনকল পেয়ে বাল্যবিয়ে বন্ধ করেছে পুলিশ। পুলিশের তৎপরতার কারণে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে একটি মেয়ের জীবন। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকালে সদর থানা পুলিশ সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের আমান উল্যাপুর গ্রামে ১৪ বছর বয়সী ওই মাদ্রাসাছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ রাখতে বলে। এ সময় মেয়েটির বাবা নাজমা বেগম ও বাবা আলমগীর হোসেনের কাছ থেকে মুচলেকা নেয় পুলিশ।

জানা গেছে, বাঙ্গাখাঁ ইউনিয়নের একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর বিয়ের আয়োজন করে তার পরিবার। পাত্র পার্শ্ববর্তী পার্বতীনগর ইউনিয়ন মকরধ্বজ গ্রামের তাজুল ইসলামের ছেলে বাহার উদ্দিন। শুক্রবার (৮ ডিসেম্বর) বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে বাল্যবিয়ের সংবাদ জানিয়ে স্থানীয় একজন ৯৯৯ এ কল দেয়। পরে সদর থানা পুলিশ মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ রাখতে বলে এবং তার মা-বাবার কাছ থেকে বিয়ে বন্ধ রাখার জন্য মুচলেকা নেয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, ৯৯৯ এ খবর পেয়ে আমরা মেয়েটির বাড়িতে যাই। সে এখনও কিশোরী। তাই তার পরিবারকে বিয়ের আয়োজন বন্ধ রাখতে বলি। অপ্রাপ্ত বয়ষ্ক মেয়েকে বিয়ে না দেবে না বলে পরিবারের সদস্যরা মুচলেকা দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews