1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল/ দলে ভিড়িয়েছে আরও দুই বিদেশী খেলোয়াড় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল/ দলে ভিড়িয়েছে আরও দুই বিদেশী খেলোয়াড়

  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের শুরু থেকেই দাপট দেখিয়ে চলেছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৭টিতেই জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। বেশ আগেই প্লে-অফ নিশ্চিত করেছে তারা। তবে নতুন করে আরও দুই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি।

দক্ষিণ আফ্রিকা থেকে বরিশালে যোগ দিতে আসছেন ডোয়াইন প্রিটোরিয়াস। এছাড়া ইংল্যান্ড থেকে আসছেন রিস টপলে। অবশ্য প্রিটোরিয়াসের আসার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে বরিশাল ফ্র্যাঞ্চাইজি আগেই জানিয়েছিল।

নতুন করে ইংলিশ পেসার টপলির আসার খবর নিশ্চিত করেছেন বরিশাল দলের মালিক মিজানুর রহমান। তিনি বলেন, ৬ তারিখ প্রিটোরিয়াস দলের সঙ্গে যোগ দেবেন এবং ইংল্যান্ডের টপলে ৭ তারিখ বাংলাদেশে আসবে। আপাতত তাদের ভিসা কার্যক্রম চলছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই তারা আসবেন।

মূলত বরিশাল দল তাদের পাকিস্তানি ক্রিকেটারদের পরবর্তী ম্যাচগুলোতে না পাওয়ার কারণে নতুন করে বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে যাচ্ছে। এরই মধ্যে চলে গেছেন হায়দার আলী এবং ইফতেখার আহমেদ। এছাড়া পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিমও ফিরে যাচ্ছেন পাকিস্তানে।

৭ ফেব্রুয়ারির ম্যাচ খেলেই উড়াল দেবেন ওয়াসিম। তবে বরিশালের হয়ে বিপিএলের বাকি ম্যাচগুলোতে থাকবেন চতুরঙ্গ ডি সিলভা, ইব্রাহিম জাদরান ও করিম জানাত।

এছাড়া রহমানউল্লাহ গুরবাজ এবং নাভিন উল হকের আসার সম্ভাবনাও রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews