1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে গুজব-অপপ্রচার রোধ ও সরকারের অর্জন-সাফল্য বিষয়ে মহিলা সমাবেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে গুজব-অপপ্রচার রোধ ও সরকারের অর্জন-সাফল্য বিষয়ে মহিলা সমাবেশ

  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫২ 0 বার সংবাদি দেখেছে

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইল জেলার সদর পৌরসভার ১নং ওয়ার্ডের বাগবাড়ি মাঠে জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে এক মহিলা সমাবেশের আয়োজন করা হয় ৷

৪ ফেব্রুয়ারি শনিবার সকাল এগারো ঘটিকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা , ডিজিটাল অপপ্রচার, গুজব, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় নড়াইল জেলা তথ্য অফিস সকল স্তরের নারীদের সম্পৃক্ত করণের লক্ষ্যে মহিলা সমাবেশটি আয়োজন করে ৷ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব মো ফারুক আহমেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৷

 

সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল সদর পৌরসভার সম্মানিত পৌর মেয়র জনাব আঞ্জুমান আরা ৷

 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাজমুল ইসলাম, সহকারী পরিচালক, জেলা সরকারি গণগ্রন্থাগার, জনাব দেবাশীষ বাইন , সহকারী পরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, জনাব মো সাইফুল ইসলাম, সভাপতি, জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ ও সাংগঠনিক সম্পাদক, পৌর আওয়ামীলীগ ৷ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য করেন মো ইব্রাহিম আল মামুন, জেলা তথ্য অফিসার, নড়াইল ৷

 

মহিলা সমাবেশটি সঞ্চালনা করেন নড়াইলের জেলা ক্রীড়া অফিসার জনাব মো কামরুজ্জামান ৷

 

উক্ত মহিলা সমাবেশে বক্তারা বলেন, নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব ৷ সবারই পারষ্পরিক সহমর্মিতা ও সহনশীল আচরণ বজায় রাখা উচিত ৷

এছাড়া বাল্যবিবাহ ও মাদকের প্রসার রোধ, গুজব প্রতিরোধ , ডিজিটাল মাধ্যমে অপপ্রচার রোধে করণীয় বিষয়ে বক্তারা আলোচনা করেন ৷

সকলের নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধিতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ৷

মহিলা সমাবেশে বক্তারা বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা রাখেন ৷

অনুষ্ঠানে প্রায় তিনশতাধিক মহিলা  উপস্থিত ছিলেন ৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews