1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় ছাত্রলীগের হামলা: আহত ১৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় ছাত্রলীগের হামলা: আহত ১৫

  • প্রকাশিত : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এসময় সদর উপজেলার নথুল্লাবাদ, ধানসিঁড়ি, কেওড়া ও নবগ্রাম ইউনিয়নে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বরিশালটাইমসকে জানান, নথুল্লাবাদ ইউনিয়নের যুগ্ম-সম্পাদক মো. শেখ লাভলুকে কুপিয়ে জখম করা হয়। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন। ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহসান, ৯ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমানসহ বিএনপি নেতা সালাম, মানিক বিশ্বাস, ফরিদ, শহিদুল এবং বশির আহত হয়েছেন।

তিনি অভিযোগ করেন, কেওড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. মাহাতাব উদ্দিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ছাত্রলীগকর্মীরা। একইভাবে ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালাম বাদলকে পিটিয়ে গুরুতর জখম করে। এছাড়া জেলা তাঁতি দলের সভাপতি মো. বাচ্চু হাসান খান, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. সেলিম আহসান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মুন্না, যুবদল নেতা মো. শাহিন মাস্টারকে মারধর করা হয়।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews