1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রেমিক নিয়ে দ্বন্দ্বে ৪ তরুণীর মারামারির ভিডিও ভাইরাল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

প্রেমিক নিয়ে দ্বন্দ্বে ৪ তরুণীর মারামারির ভিডিও ভাইরাল

  • প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে
জয়পুরহাট প্রতিনিধি // জয়পুরহাট সরকারি কলেজ সংলগ্ন বারোঘাটি পুকুর এলাকায় এক প্রেমিক নিয়ে দ্বন্দ্বে দুই জোড়া তরুণীর মধ্যে মারামারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার বিকেলে মারপিটের এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুই তরুণী এক তরুণের সঙ্গে প্রেম করেন। দুই তরুণী বোন ও বান্ধবীকে নিয়ে সমঝোতা করতে এসে কথাকাটির একপর্যায়ে তাঁদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটে। তবে তাঁদের নাম ও পরিচয় কেউ জানাতে পারেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বোরকাপড়া দুই তরুণী, শাড়ীপরা দুই তরুণীকে মারপিট করছে। শাড়ীপরা তরুণী সড়কের ওপর গেলে বোরকাপরা তরুণী তাঁর বুকের ওপড় বসে পড়ে। বোরখাপরা তরুণী শাড়িপরা তরুণীর চুলের মুঠো ধরে টানাহেঁচড়া করছে। কয়েক জন তরুণ-তরুণী মারপিটের দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন। পরে পথচারীরা তাঁদের থামান। ঘটনাস্থলে উপস্থিত থাকা রনি হোসেন নামে একজন জানান, এক তরুণের সঙ্গে দুই তরুণীর প্রেম চলছিল। এঘটনাটি তাঁদের নিজেদের মধ্যে জানাজানি হয়। এনিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। পরে তাঁরা নিজেরাই সমঝোতার উদ্যোগ নেন। দুই প্রেমিকার একজন শাড়ি আরেক জন বোরকা পরে তাঁদের বোন ও বান্ধবীকে নিয়ে শনিবার বিকেলে জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর পাড় এলাকায় আসেন। তাঁরা নিজেদের মধ্যে কথা বলছিলেন। হঠাৎ করে এক জোড়া শাড়িপরা ও এক জোড়া বোরকাপরা তরুণীর মধ্যে তুমুল মারামারি শুরু হয়। তখন কয়েক জন তরুণ তাঁদের মারামারির দৃশ্য মুঠোফোনে ভিডিও করছিলেন। পরে তাঁরা মারামারি ভেঙে দেন।

রাতুল নামে এক তরুণ তাঁর মুঠোফোনে মারামারির দৃশ্য ভিডিও ধারণ করেন।

তিনি বলেন, আমরা শনিবার বিকেলে কলেজের সামনে বারোঘাটি পকুরপাড়ে আড্ডা দিচ্ছিলাম। বিকেল সাড়ে চারটার দিকে শাড়ীপরা দুই তরুণী বারোঘাটি পুকুরপাড়ে আসেন। সেখানে আগে থেকে বোরকাপরা দুই তরুণী অপেক্ষা করছিলেন। শাড়িপরা দুই তরুণীর সঙ্গে বোরকাপরা দুই তরুণী গল্প করছিলেন। কয়েক মিনিট পর তাঁদের মধ্য মারামারি শুরু হয়। অনেকেই তখন মারামারির দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন। আমিও তরুণীদের মারামারির দৃশ্য ভিডিও ধারণ করি। পরে মারামারি ভেঙে দেওয়ার পর দুই জোড়া তরুণী সেখান দ্রুত সটকে পড়েন।

তিনি আরও বলেন, আমরা যতদূর জেনেছি, এক তরুণের সঙ্গে দুই তরুণীর প্রেমের সর্ম্পক নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। আমরা একজন তরুণীকে চিনতে পেরেছি। তিনি জয়পুরহাট সরকারি কলেজের অর্নাসের শিক্ষার্থী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews