1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কলেজ থেকে বাড়ি ফেরা হলো না ফারুকের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কলেজ থেকে বাড়ি ফেরা হলো না ফারুকের

  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি // দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১১টায় দিনাজপুর-গাবিদগঞ্জ মহাসড়কের চাঁদপুর মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ওমর ফারুক (২০)। তিনি বিরামপুর পৌর শহরের বাসিন্দা ও বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আজ সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কলেজ যান ওমর ফারুক। কলেজ থেকে মোটরসাইকের তেল নেওয়ার জন্য চাঁদপুর তেলের পাম্প যান তিনি। তেল নিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ওমর ফারুকের মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ঘটনাস্থল থেকে ফারুকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটিকে রেলগুমটি এলাকা থেকে আটক করছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews