
বুধবার রাতে লালবাগের জে. এন. সাহা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে ৩টি চোরাইকৃত ইজিবাইক জব্দ ও ৩টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব-১০।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাদ দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাইকৃত ইজিবাইক সংগ্রহ করে লালবাগসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।