1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফরিদপুরে মেহগনি বাগানে ঝুলছিল কৃষকের মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ফরিদপুরে মেহগনি বাগানে ঝুলছিল কৃষকের মরদেহ

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে
ফরিদপুর প্রতিনিধি // ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাঠের মধ্যে থাকা একটি মেহগনি বাগানে ঝুলছিল কুদ্দুস বিশ্বাস (৪৮) নামে এক কৃষকের মরদেহ। পরে খবর পেয়ে শুক্রবার সকালে উপজেলার জয়নগর এলাকার মাঠের মধ্যে থাকা মেহেগনি বাগান থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কৃষক ওই গ্রামের বাদশা বিশ্বাসের ছেলে বলে জানা যায়। কৃষক কুদ্দুস বিশ্বাস দুটি বিয়ে করেছিলেন। তার দুই পক্ষের তিন ছেলে এক মেয়ে রয়েছে।

স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। এর আগেও একাধিকবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে এটি হত্যা না-কি আত্মহত্যা, তা পুলিশ তদন্ত করে দেখছে।

বোয়ালমারীর জয়নগর পুলিশ ফাঁড়ির এসআই সুব্রত বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews