1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় বরযাত্রী আসার আগেই কনের বাড়িতে ইউএনও! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরগুনায় বরযাত্রী আসার আগেই কনের বাড়িতে ইউএনও!

  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রািতবেদক // তালতলীতে বরযাত্রী আসার আগেই কনের বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার টুম্পা উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার শিকারীপাড়া গ্রামে। এ ঘটনার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার টুম্পা বলেন, উপজেলার শিকারীপাড়া গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীকে পাশের ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের এক যুবকের সঙ্গে শুক্রবার বিয়ের প্রস্তুতি চলছিল। এমন খবর পেয়ে কনের বাড়িতে বরযাত্রী উপস্থিত হওয়ার আগেই আমি উপস্থিত হই।

কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবাকে দুই হাজার টাকা জরিমানা এবং একই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা দেন কনের বাবা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews