1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩৯৩ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি // দুই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ । তার নাম মোঃ আরিফ হোসেন সিকদার । তিনি নিজের নাম বাবার নাম পরিবর্তন করে দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।

 

গ্রেফতারকৃত মোঃ আরিফ সিকদার মেহেন্দিগঞ্জ পৌরসভার অম্বিকাপুর ওয়ার্ডের আবুল কালাম সিকদার এর ছেলে। সোমবার (২৯ ফেব্রুয়ারী) সকালে ঢাকা থেকে তাকে গ্রেফতার করেন মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশে এস আই মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। মঙ্গলবার মেহেন্দিগঞ্জ থানায় আসামিকে হাজির করেন মর্মে এতথ্য জানান থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বছর পরে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

 

পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। জানা গেছে তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৪৫১/২০০৫, এবং এমপি নং-২২৩/২০০৫ ধর্ষন মামলা রয়েছে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচার ট্রাইব্রনাল-দুটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews