1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঝালকাঠিতে গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে গাছের ডাল কাটার সময় পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় ওই ইউনিয়নের বউবাজার-সংলগ্ন এলাকায় আলতাফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হাওলাদার (৬০) একই ইউনিয়নের কলাকাপো এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন গাছ ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে আলতাফের বাড়িতে কেনা গাছ কাটতে যান তিনি। এ সময় আলতাফও তাকে সহযোগিতা করেন।

কিন্তু গাছে উঠে ডাল কাটার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে যান আলমগীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড হবে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews