1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির সংগ্রাম চলছে: ওবায়দুল কাদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির সংগ্রাম চলছে: ওবায়দুল কাদের

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৯২ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির সংগ্রাম চলছে। তার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যাচ্ছি।

আজ শুক্রবার সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকার সংবিধানের ওপর আঘাত এনেছে, কলঙ্কিত করেছে। আওয়ামী লীগ সংবিধানের মর্যাদা রক্ষা করে সে আলোকে আগামী নির্বাচনে যেতে চায়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের পথের বাধা সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষকে উপড়ে ফেলা হবে।

এর আগে, সকাল ৭টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এরপর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews