1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শেষ ম্যাচের অধিনায়ক মোসাদ্দেক, স্কোয়াডে মাহমুদউল্লাহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

শেষ ম্যাচের অধিনায়ক মোসাদ্দেক, স্কোয়াডে মাহমুদউল্লাহ

  • প্রকাশিত : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৫৭০ 0 বার সংবাদি দেখেছে
ডেক্স রিপোর্ট // জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্ব করবেন মোসাদ্দেক হোসেন সৈকত। আঙুলের চোট পেয়ে নুরুল হাসান সোহানের জিম্বাবুয়ে সফর শেষ হয়ে যাওয়ায় নেতৃত্ব পান মোসাদ্দেক।

যদিও গুঞ্জন ছিল শেষ ম্যাচে নেতৃত্ব পাবেন টেস্ট দলের সহ-অধিনায়ক লিটন দাস। তবে শেষ পর্যন্ত মোসাদ্দেককেই অধিনায়ক করা হয়। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি একাই জিম্বাবুয়ের পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি।

এদিকে নুরুল ছিটকে যাওয়ায় শেষ ম্যাচের স্কোয়াডে ডাকা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতে বাংলাদেশ বাজে খেলায় এই সিরিজে তাকে বিশ্রাম দিয়ে নুরুলকে অধিনায়ক করা হয়েছিল।

এর আগে রোববার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে বাংলাদেশ। তবে ম্যাচ চলাকালীন কিপিংয়ের সময় বাঁহাতের তর্জনিতে চোট পান তিনি। খেলার পর এক্স-রে করানো হলে সেই আঙুলে ধরা পড়ে চিড়।

এমন খবর নিশ্চিত করেন ফিজিও মুজাদ্দেদ আলফা সানি। তিনি বলেন, সোহান এই সফরে আর মাঠে নামতে পারবেন না।

নুরুলের মাঠে ফিরতে তিন সপ্তাহ সময় প্রয়োজন। ফলে ২ আগস্টের সিরিজ নির্ধারণী ম্যাচ ও এর পরের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না।

মঙ্গলবার হারারেতে সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews