1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাঁজাসহ নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

গাঁজাসহ নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৫২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালককে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ এপ্রিল) নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান এ তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৮ এপ্রিল) রাতে অ্যাম্বুলেন্স গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রোমেন হাওলাদার (৩৯) বরিশাল নগরীর উপজেলার মোহম্মদপুর এলাকার বাসিন্দা। তিনি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সচালক হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, শনিবার রাতে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি রাখার গ্যারেজের ভেতর মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১১টায় অভিযান চালায় পুলিশ। এ সময় রোমেন হাওলাদারকে তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews