1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আওয়ামী লীগ আজকের গণশত্রু: ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আওয়ামী লীগ আজকের গণশত্রু: ফখরুল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৮১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // লজ্জাজনকভাবে আওয়ামী লীগ আজকের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার আজকে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান রয়েছে, এই সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই আওয়ামী লীগ আজকের গণশত্রুতে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, যে সরকার মানুষের চোখের ভাষা বুঝতে পারে না, যে সরকার দেয়ালের লিখন বুঝতে পারে না। যে সরকার মানুষের প্রয়োজন বুঝতে পারে না তাকে আমরা গণশত্রু ছাড়া কি ভাবতে পারি।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি পুরোনো দল কিন্তু এই দলের যিনি প্রতিষ্ঠাতা তাকেও তারা বাদ দিয়ে দিয়েছেন কারণ তার চিন্তা চেতনার সাথে পরবর্তী আওয়ামী লীগের কোন মিল ছিল না। আজকে যারা আওয়ামী লীগের সাথে জড়িত আছেন তাদের অধিকাংশই ১৯৭১ সালের স্বাধীনতার সাথে যুক্ত ছিলেন না। এখন যারা স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে আমাদের দিকে আঙ্গুল তুলতে চান তাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা কি বলতে পারবেন আপনাদের মধ্যে কারা কারা মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের সাথে যারা লড়াইয়ের সংগ্রাম করছেন কাজ করছেন তাদের অধিকাংশ মুক্তিযুদ্ধের সময় সরাসরি অংশগ্রহ করেছেন।

মির্জা ফখরুল বলেন, এদেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। এদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে পতন ঘটিয়েছে, এদেশের মানুষ লড়াই করছে সংগ্রাম করেছে এ লড়াইয়ে অবশ্যই গণতন্ত্রের বিজয় হবে। এ লড়াইয়ে অবশ্যই যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করছেন তাদের বিজয় হবে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দানবীয় ফ্যাসিবাদ তারা পরাজিত হবে।

সংগঠনের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান বিজুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা জয়ন্ত কুমার কুণ্ড প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews