1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে চার ইউনিয়নের কমিটি বিলুপ্ত করলো জেলা ছাত্রলীগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরিশালে চার ইউনিয়নের কমিটি বিলুপ্ত করলো জেলা ছাত্রলীগ

  • প্রকাশিত : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের গঠিত চারটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বরিশাল জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (৪ মে) রাতে পাঠানো বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন ও সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি থাকা সত্ত্বেও বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার একক সিদ্ধান্তে গত ২৯ এপ্রিল বাইশারী ও ইলুহার, ৩০ এপ্রিল বিশারকান্দি এবং ২ মে সৈয়দকাঠী ইউনিয়নের কমিটি স্বাক্ষর করে গঠন করেন। যা সম্পূর্ণরূপে সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় এবং বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল জেলা শাখার নির্দেশনা উপেক্ষা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার স্বাক্ষরিত সাংগঠনিক ইউনিট ইলুহার, বিশারকান্দি, বাইশারী ও সৈয়দকাঠী ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews