1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে
গাজীপুর প্রতিনিধি // গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) ভোর ৪টা ৫৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া হাজতি হলেন, বি-বাড়ীয়া নাসিরনগর এলাকার মরণ মিয়ার স্ত্রী যমুনা বেগম (৩৫)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামালায় এ কারাগারে বন্দি ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান।

তিনি জানান, হাজতি যমুনা বেগমকে গত ৫ মে নরসিংদী থেকে চিকিৎসার জন্য কাশিমপুর কারাগারে আনা হয়। সে মাদকদ্রব্য আইনের একটি মামলায় বন্দি ছিলেন। তার হাজতি নং ১০৭০/২৩। এখানে আসার পর গত ৬ মে তার অবস্থান অবনতি হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, নিহত হাজতির পরিবারকে খবর দেয়া হয়েছে। কারা প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews