1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ছাত্রলীগের আহ্বায়ক গ্রেপ্তারে মহানগর আওয়ামী লীগের প্রতিবাদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরিশালে ছাত্রলীগের আহ্বায়ক গ্রেপ্তারে মহানগর আওয়ামী লীগের প্রতিবাদ

  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৩৬০ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।। 

বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ সাতজনকে গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে নগর আওয়ামী লীগ।

সোমবার সদর রোডস্থ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কেএম জাহাঙ্গীর বলেন, একটা গোষ্ঠী স্বার্থ হাসিলের জন্য মিথ্যা মামলায় মহানগর ছাত্রলীগের আহ্বায়কসহ সাতজনকে ফাঁসিয়েছেন। আমরা এই ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষ ষড়যন্ত্রকারীদের বিচার চাই।

তিনি বলেন, গতকাল যে ঘটনায় রইজ আহমেদ মান্নাকে গ্রেপ্তার করেছে, সেখানে মান্না ছিল না। যার সিসিটিভির প্রমাণ আমাদের কাছে আছে। তবু ওই স্বার্থান্বেষী মহলের কারণে মিথ্যা মামলায় মান্নাকে ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সন্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমুল হেসেন লিটুসহ বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতারা।

সিটি নির্বাচন ঘিরে বরিশালে উত্তাপ:

বরিশাল সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের কর্মীদের কুপিয়ে জখম করার ঘটনায় তাদের গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ।

রবিবার রাত ১টার দিকে পিজুস কান্তির বাসার পেছন থেকে দুজন ও বিসিকের কোকোনাট মাঠ থেকে আট জনকে আটক করা হয়। পরে সাত জনকে গ্রেপ্তারদেখানো হয়।

ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ গ্রেপ্তার সাতজন হলেন, রইজ আহমেদ মান্নার ছোটভাই নাদিম, সম্পদ, মামুন, পারভেজ, আলআমিন ও মেহেদি হাসান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews