1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সত্যিই কি বনিবনা হচ্ছে না ক্যাটরিনা-ভিকির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সত্যিই কি বনিবনা হচ্ছে না ক্যাটরিনা-ভিকির

  • প্রকাশিত : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২২৯ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // বলিউড অন্যতম তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দেখতে দেখতে কেটে গেল দাম্পত্য জীবনের প্রায় দেড় বছর। তবে তাদের নিয়ে নেটিজনদের জল্পনা কল্পনার শেষ নেই।

গত ১৬ মে ছিল ভিকি কৌশলের জন্মদিন। আর স্বামীর জন্মদিনে ক্যাটরিনা তার সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন। এই পোস্টের মাধ্যমে সবকিছু স্পষ্ট করলেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন জানা যায়, অভিনেত্রী তার স্বামীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের দু’টি ছবি শেয়ার করে জন্মদিনে শুভেচ্ছাবার্তা দেন। আর তাতে ক্যাপশনে লেখেন, ‘একটু নাচ, অনেকটা ভালবাসা। শুভ জন্মদিন আমার ভালবাসা।’

প্রসঙ্গত, বিয়ের পর থেকে নিজেকে বেশ গুটিয়ে নিয়েছেন ক্যাটরিনা কাইফ। তবে মাস কয়েক ধরেই সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন তিনি। তবে আসল সত্যটা হল কয়েক মাস পরেই মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার ৩’। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির এই সিনেমাতে সালমান খানের সঙ্গে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনা কাইফ। সিনেমা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেলেও ক্যাটরিনার চরিত্র সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। পাশাপাশি, ক্যামেরার সামনে তেমন ভাবে ধরা দেননি ক্যাটরিনা নিজেও। ফলে কৌতূহল আরও বেড়েছে অনুরাগীদের মধ্যে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews