1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বামীকে লাইভে রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

স্বামীকে লাইভে রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’

  • প্রকাশিত : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে
ঢামেক প্রতিবেদক // রাজধানীর সবুজবাগে প্রাবসী স্বামীকে মুঠোফোনে লাইভে রেখে নুপুর খাতুন (২৩) নামের এক গৃহবধূ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩ টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরন বলেন, নুপুর খাতুনের স্বামীর বন্ধু পারভেজ হাওলাদেরের দেওয়া তথ্য অনুযায়ী ১৫৮ ওহাব কলোনির নিচতলার ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থা ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ রোববার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী ও পরিবারের অন্যান্য লোকের সঙ্গে অভিমান করে স্বামীকে লাইভে রেখে তিনি আত্মহত্যা করেছেন। ঐ বাসায় নুপুর স্বামীর সঙ্গে থাকতেন। চলতি বছর গত ১৮মে স্বামী থাইল্যান্ড চলে যান। তিনদিন ধরে ওই বাসায় ওই গৃহবধূ একাই থাকতেন।

এসআই আরও বলেন, গত দেড় বছর আগে তাদের বিয়ে হয়। নুপুর খাতুন বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার দত্তডাংগা গ্রামের বাসিন্দা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews