1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাউখালীতে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কাউখালীতে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

পিরোজপুর প্রতিনিধি // পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিন বাজারের সরকারি বালক বিদ্যালয়ের সামনে ভাই ভাই টেলিকমের বিকাশ ব্যবসায়ী মোঃ মামুন হোসেন (৪৫) এর চোখে বিস্ফোকদ্রব্য দিয়ে টাকা ছিনতাই করে নিছে দূর্বৃত্তরা।

জানা যায়, উপজেলার বড় বিড়ালজুরী গ্রামের মোঃ নুরুল ইসলাম হাওলাদারের ছেলে ব্যবসায়ী মামুন হোসেন গতকাল সোমবার রাতে কাউখালী থেকে বাড়ী যাওয়ার পথে বিড়ালজুরী গ্রামের সবুজ মাস্টারের বাড়ীর সংলগ্ন পূর্ব থেকে ওৎ পেতে থাকা ছিনতাই কারীরা মামুনের চোখে বিস্ফোকদ্রব্য দিয়ে তার কাছে থাকা নগদ আনুমানিক ৯০ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়।

মামুন ডাকচিৎকার দিলে ছিনতাই কারীর পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীরা মামুন হোসেনকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মামুন জানান, ছিনতাই কারীদের আমি চিনতে পারিনি আমার কাছে থাকা টাকা ও মোবাইল সহ জরুরী কাগজ পত্র নিয়ে গেছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, রাতেই ঘটনা শুনে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews