1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে পিকআপ, প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে পিকআপ, প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে
টাঙ্গাইল প্রতিনিধি // টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বসতঘরের উপর উঠে পড়ে। এ সময় ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন। বাবা গুরুতর আহত হন

 

সোমবার দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক পিকআপটিকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার নল্লা এলাকার গনেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।

ধনবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম জসিম উদ্দিন জানান, গভীররাতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার একটি বাড়িতে উঠে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ঘরে থাকা মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত ও বাবা গুরুতর আহত হন।

নিহত দুজনের মরদেহ ধনবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া গুরুতর আহত গনেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews